ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

  • আপডেট সময় : ১২:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ রোববার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল ভয়ংকর ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার এবং আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আইন প্রণয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।
শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাংন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অনুষ্ঠানে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, ।
জেলার ৫৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে চারটি মাদক বিরোধী আলোচনা সভা, একটি সেমিনার, কারাগারে একটি আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি শ্রেণী বক্তৃতা, ২০ জন প্রশিক্ষক তৈরী। এছাড়া মাদক বিরোধী বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

আপডেট সময় : ১২:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩