ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

নারায়ণগঞ্জে বাসায় ‘গ্যাসের আগুনে’ দগ্ধ ৬ হাসপাতালে

  • আপডেট সময় : ০৩:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের একটি টিনসেড বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই পরিবারের ছয়জন৷ তাদের মধ্যে এক নারী আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন৷
গতাকল বুধবার রাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাঘপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷
এ ঘটনায় দগ্ধরা হলেন-সুখী আক্তার (৩৩), তার কন্যা সাদিয়া আক্তার (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩২), রহিমার কন্যা রিতু (১৩)৷ তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷
এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রহিমা আক্তারের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে৷ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন৷ সুখী ও জান্নাতি যথাক্রমে ১৭ শতাংশ ও ১৫ শতাংশ দগ্ধ হয়ে ওয়ার্ডে ভর্তি৷
বাকি তিনজনের সাদিয়ার ৫ শতাংশ, আরিফের ৩ শতাংশ এবং রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছেন৷ প্রাথমিক চিকিৎসার পর তারা অবজারভেশনে আছেন বলে জানান এ চিকিৎসক৷
দগ্ধ রহিমার স্বামী জাহাঙ্গীর হাওলাদার বলেন, তারা এবং সুখীর পরিবার পাশাপাশি বাসায় ভাড়া থাকেন৷ সুখী দুই সপ্তাহ আগে সন্তানের জন্ম দেন৷ তাকে দেখতেই সবাই গতরাতে সুখীর ঘরে ছিলেন৷ এ সময় আগুনের ঘটনা ঘটে৷
প্রাথমিকভাবে ঘরে জমা গ্যাস থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ৷
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ঘরে জমা গ্যাস থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি৷ তবে, আগুনের সূত্রপাত কীভাবে হলো তা নিয়ে কাজ করছে পুলিশ৷ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে বাসায় ‘গ্যাসের আগুনে’ দগ্ধ ৬ হাসপাতালে

আপডেট সময় : ০৩:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪