ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে খেলবে স্কটল্যান্ড

  • আপডেট সময় : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গতরাতে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে শ্রীলংকা ৬৮ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। তবে ফাইনালে উঠেই বিশ্বকাপ মূল পর্বে খেলা নিশ্চিত করেছে স্কটিশ নারীরা।
এই জয়ে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপের মূল পর্বে ‘এ’ গ্রুপ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে খেলবে শ্রীলংকা। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে স্কটল্যান্ড।
ফাইনালে উঠে আগেই বিশ^কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলো শ্রীলংকা ও স্কটল্যান্ড। বাকী ছিলো দুই ফাইনালিষ্টের কে, কোন গ্রুপে খেলবে। আইসিসির নিয়মনুযায়ী, বাছাই পর্বের চ্যাম্পিয়ন দল ‘এ’ গ্রুপ এবং রানার্স-আপ দল ‘বি’ গ্রুপে খেলবে।
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে চামারি আতাপাত্তুর ৬৩ বলে ১০২ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রান করে স্কটল্যান্ড।
৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর । দ্বিতীয়বারের মত এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিলো তারা। ঐ বছরই শেষবারের মত আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ।
দুই গ্রুপে বিভক্ত হয়ে ঐ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিবে। টুর্নামেন্টের ২৩টি ম্যাচ দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের থাকা দলগুলো নিজেদের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ‘এ’ গ্রুপে দলগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে।
২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিকেএসপিতে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্¦কাপে অংশ নেওয়া দলগুলো।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে খেলবে স্কটল্যান্ড

আপডেট সময় : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪