ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১০:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক সেমিনার আজ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে এবং ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এর সহায়তায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও রেসিডেন্সিয়াল সার্জন (সার্জারী) ডা. ওয়াজেদ শামসুন্নাহার।
ডা. ওয়াজেদ শামসুন্নাহার বলেন, আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি নিজে সুস্থ থাকলে আপনার সন্তান ও পরিবার সুখে থাকবে। স্বাস্থ্য সচেতনতার একটি অংশ হলো পারসোনাল হাইজিন। পারসোনাল হাইজিন বিষয়টা শুনতে খুব সাধারণ মনে হয় কিন্তু এর গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, নারী পুলিশ সদস্যরা শুধু গাইনী বিষয়ে অনেক প্রশ্ন করেছেন কিন্তু স্কিন, মেডিসিন ও ডেন্টাল এগুলোর গুরুত্ব মোটেও কম নয়। আমরা যদি একজন অন্যজনের চিরুনি দিয়ে চুল আঁচড়াই তাহলে স্কিন ডিজিস হতে পারে, নখ না কাটলে ডায়রিয়া হবে। ডায়রিয়া আমাদের কাছে সাধারণ ব্যাপার কিন্তু ডায়রিয়া মৃত্যুর কারণও হতে পারে। এসব বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এবং পরিবার ও আতœীয়-স্বজনদের সচেতন করতে হবে।
প্রধান অতিথি বলেন, ‘নারীরা কারণে-অকারণে প্রস্রাব আটকে রাখেন। এতে করে ইনফেকশন হয়, কিডনির সমস্যা হয় এমনকি গর্ভপাতও হতে পারে। আমদের নারী পুলিশ সদস্যদের দীর্ঘ সময় ধরে বাইরে ডিউটি করতে হয়। যেখানে সর্বোচ্চ সংখ্যক নারী পুলিশ সদস্যদের ডিউটি করতে হয় সেখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতি অনুরোধ জানান তিনি।’
স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার শেষে প্রধান অতিথি ডিএমপির নারী পুলিশ সদস্যদের মাঝে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ডা. ওয়াজেদ শামসুন্নাহার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নারী পুলিশ), ফারজানা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীন, উপ-পুলিশ কমিশনারগণ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও ছয়শ’রও বেশি নারী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩