ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস প্রেস সচিবের

  • আপডেট সময় : ১১:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নেপালে সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তবে তাদের বেতনের সমস্যার সমাধানের ঘোষণা দ্রুত আপনারা পাবেন।’

গতকাল বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ নারী ফুটলব দল।

তিনি জানান, অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে হাততালি দিয়ে অভিনন্দন জানান উপদেষ্টাগণ।

নারী ও পুরুষ খেলোয়াডদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, তাদের বেতনের সমতার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। নারী ও পুরুষ উভয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। তাদের ব্যাপারে বিসিবি এবং বিএফএফ’র সঙ্গে কথা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস প্রেস সচিবের

আপডেট সময় : ১১:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪