ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ মুরাদ ও শাহাদাত

  • আপডেট সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ।
প্রথম-শ্রেনির ক্যারিয়ারে দারুন পারফরমেন্স করছেন ২২ বছর বয়সী মুরাদ। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেকের পর ২৫ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি।
চট্টগ্রাম বিভাগে মুরাদের সতীর্থ টপ অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু এবং পেসার হাসান মাহমুদকেও টেস্ট সিরিজের জন্য সুযোগ দিয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে উতোমধ্য বাংলাদেশ দলের নিয়মিত মুখ হয়ে গেছেন হাসান। টাইগারদের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টিতে খেলেছেন শাহাদাত।
বিশ^কাপে আঙুলে চিড় ধরায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। স্ত্রী ও নবজাতক শিশুর পাশে থাকতে এক মাসের ছুটি পেয়েছেন লিটন দাস।
সাম্প্রতিক সময়ে ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। ইনজুরির কারনে মাঠের বাইরে আছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ২৫ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার।
লিটনের জায়গায় উইকেটরক্ষক হিসেবে নুরুল হাসান সোহানকে দলে ফিরিয়েছে বাংলাদেশ।
২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই সিরিজ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় চক্র শুরু করছে বাংলাদেশ।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ মুরাদ ও শাহাদাত

আপডেট সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩