ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদুল্লাহ, তামিম

  • আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি মাসে ঘরের মাঠে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্যাট হাতে ভাল করতে না পারায় গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ।
অন্যদিকে পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় এশিয়া কাপ মিস করেন তামিম।
নিউজিল্যান্ড সিরিজের বিশ্রাম দেয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদও শরিফুল ইসলামকে। সাকিবের অনুপুস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার নাইম শেখ, আফিফ হোসেন এবং শামিম পাটোয়ারি। তামিম, মাহমুদুল্লাহর রিয়াদের সঙ্গে দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানও।
দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ বাঁ-হাতি জাকির হাসান, পেসার সৈয়দ খালেদ আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টম্বর। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
১ম ও ২য় ম্যাচের জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদুল্লাহ, তামিম

আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩