ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা, সুরক্ষা ও ফ্যাক্ট চেক বিষয়ে ডিআরইউ সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ

  • আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে নিরাপত্তা, সুরক্ষা ও ফ্যাক্ট চেক নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা।

আজ বুধবার (২৯ মে) পিআইবি’র সেমিনার কক্ষে ডিআরইউ সদস্যদের নিয়ে তিনদিনের ‘সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা ও ফ্যাক্ট চেক’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠিত হয়।

পিআইবি আয়োজিত তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী বক্তৃতায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

শ্যামল দত্ত বলেন, সময়ের সঙ্গে তালমিলিয়ে চলতে হলে সাংবাদিকদের তথ্য প্রযুক্তি জ্ঞান আহরণের বিকল্প নেই। নতুবা চ্যালেঞ্জিং এই পেশা হতে ছিটকে পড়তে হবে। তারই অনুষঙ্গ হিসেবে ফ্যাক্টচেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফ্যাক্টচেকের মাধ্যমে শনাক্ত করতে হবে তথ্যের সত্য- মিথ্যার পরিধি।

তিনি আরো বলেন, গণমাধ্যমে ক্রস চেক না করে কোনো সংবাদ প্রকাশ অনুচিত। সংবাদ প্রকাশ বা নির্বাচনের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি।

সভাপ্রধান পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতিনিয়তই নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই খবর উপস্থাপনে ক্রস চেকের বিষয়ে ডিজিটাল সাংবাদিকদের আরও সুদক্ষ হতে হবে, দায়িত্ব পালন করতে হবে।

জাফর ওয়াজেদ আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি জ্ঞানই মূল চালিকা শক্তি। তাই ডিআরিইউ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরো বলেন,আইসিটি বিষয়ে লেখার ভাষা হবে সহজ ও নমনীয়। যা সাধারণ পাঠকের বোধগম্য হবে। দৈনিক পত্রিকার শুধু নির্দিষ্টস্থান জুড়ে বা সপ্তাহে এক দিন নয়, প্রতিদিনের বিশেষ অংশে তথ্যপ্রযুক্তির খবর জানানো উচিত।

সমাপন অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্য প্রযুক্তি ও প্রযুক্তি সম্পাদক রাশিম মোল্লা বক্তৃতা করেন। পিআইবি সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিনের সমন্বয়ে ৩৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সমাপনে সভাপ্রধান জাফর ওয়াজেদ, প্রধান অতিথি শ্যামল দত্ত, পিআইবি পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, ডিআরইউ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরাপত্তা, সুরক্ষা ও ফ্যাক্ট চেক বিষয়ে ডিআরইউ সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ

আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪