ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল

নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিলেন যুক্তরাজ্যের প্রিন্স জর্জ

  • আপডেট সময় : ০১:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 92
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাজ্যের ১২ বছর বয়সী প্রিন্স জর্জ শনিবার লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি তার প্রথম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তার সাথে ছিলেন তার মা ক্যাথরিন, তার দাদা রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিখ্যাত কনসার্ট হলে রাজপরিবারের সদস্যরা এসে পৌঁছানোর পর একটি ব্রাস ব্যান্ড বাজানো শুরু হলে দর্শকরা উঠে দাঁড়ায়।

সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম যিনি ব্রাজিলে কপ-৩০ জলবায়ু সম্মেলন থেকে সবে মাত্র ফিরেছেন, তিনি উপস্থিত ছিলেন না।

স্মরণ সভা অনুষ্ঠানটি রয়্যাল ব্রিটিশ লিজিয়ন দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠান। যা প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সমর্থন করার জন্য নিবেদিত একটি সংস্থা।

অনুষ্ঠানে প্রার্থনা, ভিডিও এবং সঙ্গীত পরিবেশন করা হয়। যার মধ্যে রড স্টুয়ার্টের একটি পরিবেশনাও ছিল। অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তার স্ত্রী ভিক্টোরিয়াও উপস্থিত ছিলেন।

চলতি বছরের অনুষ্ঠানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী এবং ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে এলজিবিটিকিউ ব্যক্তিদের কর্মরত থাকার ওপর নিষেধাজ্ঞার অবসানের ২৫তম বার্ষিকী উপলক্ষে পালিত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিলেন যুক্তরাজ্যের প্রিন্স জর্জ

আপডেট সময় : ০১:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫