ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

নেতৃত্বের নিষেধাজ্ঞা উঠল, অধিনায়কত্ব করতে পারবেন ওয়ার্নার

  • আপডেট সময় : ০৭:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডেভিড ওয়ার্নারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। এখন থেকে আবারো দলকে নেতৃত্ব দিতে পারবেন তিনি।

২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ওয়ার্নার নিষিদ্ধ হয়েছিলেন। এক বছরের বহিস্কারাদেশসহ নেতৃত্ব থেকে আজীবনের নিষেধাজ্ঞা পান ওয়ার্নার। এক বছর পর আবারো ক্রিকেটে ফিরলেও নেতৃত্বে নিষেধাজ্ঞার দায় থেকে মুক্তি পাননি।

তবে গত ফেব্রুয়ারি থেকে বাঁহাতি এই ওপেনারের নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে দফায় দফায় বৈঠক শেষে সম্প্রতি তার অধিনায়কত্বের সক্ষমতা ফিরিয়ে দেয় সংশ্লিষ্টরা।

পুরো ঘটনা সম্পর্কে ওয়ার্নারের বক্তব্য, ‘আমি অপরাধী নই। এটার জন্য আপনি কোনো না কোনো সময় আপিল করতে চাইবেন। আমি বুঝতে পারছি, বোর্ড যে কাউকেই নিষিদ্ধ করতে পারে। তবে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেয়াটা অবশ্যই অনেক নির্মম।’

মাঝের সময়টা যে খুব কষ্টকর ছিল তা পরিস্কার ওয়ার্নারের কথাতে। বলেন, ‘ব্যাপারটা হতাশার, কেননা এটা সম্পন্ন হতে অনেক সময় লেগেছে। এটা সম্ভবত ফেব্রুয়ারি থেকেই আলোচনা চলছিল। এটা আমার এবং আমার পরিবারের জন্য এবং যারা এর সাথে যুক্ত তাদের জন্য চরম হতাশার ছিল।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেতৃত্বের নিষেধাজ্ঞা উঠল, অধিনায়কত্ব করতে পারবেন ওয়ার্নার

আপডেট সময় : ০৭:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২