ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

  • আপডেট সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
  • / 362
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

গত আগস্ট মাসের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে পুরো আসর দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবে অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

চাংলিমিথাং স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল নেপালকে।
ফাইনালে ম্যাচের শুরু ধেকেই বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তবে গ্রুপ পর্বে যতটা সহজে নেপালের গোলমুখে আক্রমণ হয়েছে, ফাইনালে যেন অনেকটা ভিন্নরূপে আবির্ভুত হিমালয় কন্যারা। ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে ছক কষলেও, ফাইনালে নেপালকেই পায় মৌসুমি-মারিয়ারা। ফলে একর পর এক আক্রমণ করেও গোলের দেখা পয়নি ছোটনের শিষ্যরা। ফলে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল।
বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুন একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। এরপর গোলের পর ব্যবধান বাড়ানোর জন্য এক পর এক প্রচেষ্টা চালায় বাংলাদেশের খেলোয়াড়রা।

ফলে খেলা বেশিরভাগই চলে নেপালের এরিয়ায়। তবে নেপালীরা মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণ করলেও, বাংলাদেশের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮