ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই

  • আপডেট সময় : ০২:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার সুবর্ণচরে গতরাতে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এ
অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আক্তার মিয়ারহাট বাজারের সাইফুল ক্রেকারিজ থেকে বৈদ্যুতিক শর্টসাকিটে আগুনের সূত্রপাত হয়। এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজসহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করে, অগ্নিকান্ডে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো.নুরুন নবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে আগুনে ৮টি দোকান পুড়ে যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০২:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩