ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে

  • আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। তাপমাত্রা নয় থেকে ১০ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

সকালে সূর্যের মুখ দেখা গেলেও মৃদু শৈত্যপ্রবাহ থাকার কারণে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রোদের কারণে দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও বিকেল থেকেই ঠাণ্ডা লাগতে শুরু করছে। গরম কাপড় পরে লোকজন বের হচ্ছেন। রাতে কুয়াশা পড়ছে কোনো কোনো সময় শীতল বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে রাতের শীতে এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রোববার সকাল ৬টায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সকাল ৯টায় কিছুটা তাপমাত্রা কমে রেকর্ড করা হয়েছে নয় দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ ভাগ। বাতাসের গতি ছিল ছয় থেকে আট কিলোমিটার। মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে বলেও জানান তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে

আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪