ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে

পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

  • আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 68
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফর উল্যাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে আনুস্কা মেহরীন জাফরের আয়কর বিবরণীর কপি মামলার তদন্তসংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতারণা, জালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ করে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি কাজী জাফর এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, যুক্তরাজ্য ও দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র দেখা দরকার।

এজন্য কর অঞ্চল-০৮ কে আয়কর নথি বিবরণী ও তার সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র জমা দেওয়ার আদেশ প্রদানের আবেদন জানানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫