ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

  • আপডেট সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 89
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে প্রেট্রোল বোমা (মলোটভ ককটেল) নিক্ষেপের অভিযোগে দুই সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে।

রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের নাম প্রকাশ করেছে। তারা হলেন— মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম। উভয়েই ১৬ বছর বয়সী।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে দুই তাদের শনাক্ত করা হয়, যারা জেরুজালেমের উত্তরে অবস্থিত জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মলোটভ ককটেল বিস্ফোরণ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই এলাকায় সেনা ইউনিট ওই ‘ব্যক্তিদের নিমূল করেছে’। ইসরাইলি কর্মকর্তারা সন্দেহভাজনদের হত্যা করলে সাধারণত এই শব্দটি ব্যবহার করেন।

সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দুই ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায়।

জুদেইরা পশ্চিত তীরে অবস্থিত হলেও এটি ১৯৬৭ সাল থেকে ইসরাইলের অধিকৃত। এটি এমন একটি সড়ক ও ভূমি দ্বারা পরিবেষ্টিত, যা কার্যত ইসরাইলের সঙ্গে সংযুক্ত।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

বুধবার সেনাবাহিনী আরও একজন কিশোরকে হত্যা করে, যার বিরুদ্ধে ইসরাইলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ ছিল।

শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, তারা এই সপ্তাহে পশ্চিম তীরে তিনজন যোদ্ধাকে হত্যা করেছে এবং ৬০ জন ‘চিহ্নিত ব্যক্তিকে’ গ্রেপ্তার করেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় ৪৩ জন ইসরাইলি নিহত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

আপডেট সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫