ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পাঁচ ম্যাচ পর সুযোগ পেয়ে শূন্যতে আউট হৃদয়

  • আপডেট সময় : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পাঁচ ম্যাচ পর খেলতে নেমে শূন্যতে ফিরলেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নেমে রানের খাতাই খুলতে পারেননি ডাম্বুলা সিক্সার্সের হৃদয়। তবে এ ম্যাচে ২৮ রানে জয় পায় ডাম্বুলা।
কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৩ রানে অলআউট হয় ডাম্বুলা সিক্সার্স। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নবি। পাঁচ নম্বরে নেমে ৩ বল খেলে শূন্যতে ফিরেন হৃদয়। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের একটিতে ব্যাট করে মাত্র ১ রান করেছিলেন হৃদয়।
১২৪ রানের সহজ টার্গেট স্পর্শ করতে পারেনি কলম্বো স্ট্রাইকার্স। ১৮ দশমিক ১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কলম্বো। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা।
৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে ডাম্বুলার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ ম্যাচ পর সুযোগ পেয়ে শূন্যতে আউট হৃদয়

আপডেট সময় : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪