ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

পাকিস্তানের নতুন বোলিং কোচ গুল-আজমল

  • আপডেট সময় : ১০:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তান ক্রিকেট দলের নতুন বোলিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক পেসার ওমর গুল ও স্পিনার সাইদ আজমল। গুল পেস ও আজমল স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরমেন্সের পর দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে যান দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল।
পাকিস্তান ছাড়াও আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গুল। ২০২২ সালে আফগানিস্তান দলের সাথে এবং চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন গুল। দেশের হয়ে ৪৭ টেস্টে ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে ১৭৯ উইকেট এবং ৬০টি টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট নিয়েছেন গুল।
এদিকে, প্রথমবারের মত পাকিস্তান জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ওয়ানডের সাবেক এক নম্বর বোলার আজমল। খেলোয়াড়ী জীবনে ২৫ টেস্টে ১৭৮টি ও ১৮৪ ওয়ানডেতে ১৮৪ টি এবং ৬৪টি টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট নিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন আজমল।
আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজটি হবে বোলিং কোচ হিসেবে হিসেবে গুল ও আজমলের প্রথম এসাইনমেন্ট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের নতুন বোলিং কোচ গুল-আজমল

আপডেট সময় : ১০:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩