ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে পরাজয়ের স্বাদ দিলো টাইগাররা। মুলতানে পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো জুনিয়র টাইগাররা।

শুক্রবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে উজাইর ইমতিয়াজ ও আরাফাত মিনহাজের জোড়া ফিফটিতেও মাত্র ২০২ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। মূলত তাদের তোপের মুখে ফেলেন বাংলাদেশ পেসার মারুফ মৃধা। তার আগ্রাসী বোলিংয়েই মাত্র ৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

দুই ওপেনার বাসিত আলিকে ২, শাহজিব খানকে ১ ও পাকিস্তান অধিনায়ক অধিনায়ক সাদ বেগকে ০ রানে ফেরান মারুফ মৃধা।

সেখান থেকে হাল ধরেন তায়েব আরিফ ও উজাইর মুমতাজ। দু’জনের ৭৪ রানের জুটি ভাঙে তায়েব।
মারুফ মৃধার চতুর্থ শিকার হন শাওয়াইজ ইরফান। মাঝে ফিফটি হাঁকিয়ে ফিরেন মুমতাজও। তবে ৭ নম্বরে নামা আরাফাত মিনহাজ লেজের ব্যাটারদের নিয়ে দলকে এনে দেন ২০২ রানের পুঁজি। ৫ ওভার বাকি থাকতে দল যখন অলআউট তখনো মিনহাজ অপরাজিত ৭২ বলে ৭ চার ৪ ছক্কায় ৭১ রানে।

ব্যাটিংয়ে নেমে কোনো অসুবিধায় পড়তে হয়নি টাইগার যুবাদের। ১৬০ রানের জুটি গড়ে কাজটা সহজ করে দেন ওপেনার রিজওয়ান-শিবলি। যদিও ৭ রানের ব্যবধানে ফিরেছেন দু’জনেই। তাতে মিস হয় দু’জনেই সেঞ্চুরির সুযোগ। ৮৬ বলে ১০ চার ১ ছক্কায় ৭৯ রান আসে রিজওয়ানের ব্যাটে। ১১২ বলে ৮ চারে ৭৪ রান করে শিবলি। মাঝে ১১ রান করে আউট হন জিসান আলমও। তবে সাকিবের ১৮ ও অধিনায়ক আহরার আমিন ৭ রানে অপরাজিত থেকে ৭ উইকেটের জয় এনে দেন দলকে। তখনো হাতে ছিল আরো ৫৯ বল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

আপডেট সময় : ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২