ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পাকিস্তানের সফর স্থগিত : অবাক বিসিবি

  • আপডেট সময় : ০২:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।

চলতি মাসের শুরুতে শ্রীলংকায় এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে পিসিবি প্রধান শাহরিয়ার খান পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

আসন্ন এ সিরিজকে সামনে রেখে ভেন্যু ও সফরসূচি প্রস্তুতির পরিকল্পনাও নেয়া হচ্ছিল। ঠিক এমন সময় দুবাইয়ে আইসিসির সভা শেষে বাংলাদেশে না আসার ঘোষণা দিল পিসিবি।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘হঠাৎ পাকিস্তানের সফর বাতিলের ঘোষণায় আমরা বিস্মিত। এক মাস আগেও এই সফরের বিষয়ে আগ্রহী ছিল তারা।’

তিনি বলেন, ‘পাকিস্তান যখন ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসে তখনই টানা দুটি সফরের চুক্তি হয়। তাই এই সফর নিয়ে এখন প্রশ্ন তোলা হাস্যকর।’

পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়টি বিসিবিকে জানায়নি উল্লেখ করে জালাল ইউনুস বলেন, ‘ওরা চাচ্ছে আমরা পাকিস্তানে গিয়ে খেলি। এই মুহূর্তে আমাদের এই ধরনের পরিকল্পনা নেই। আমরা অফিশিয়ালি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে আমরা আমাদের প্রস্তুবিত সূচি তাদের পাঠাব।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের সফর স্থগিত : অবাক বিসিবি

আপডেট সময় : ০২:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭