ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

  • আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সব জল্পনা কল্পনার অবসান শেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এশিয়া কাপ। শেষ পর্যন্ত পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই রাজি হয়েছে ভারত। তবে নিরপক্ষে ভেন্যু হিসেবে আরব আমিরাত নয়, শ্রীলঙ্কাকে খুঁজে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

শনিবার ক্রিকইনফোর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তানের সাথে আসন্ন এশিয়া কাপের আয়োজক হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সব নিশ্চয়তা দূর করে পূর্বঘোষিত শিডিউলে অর্থাৎ ১ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।

এশিয়া কাপ নিয়ে অস্থিরতা গত কয়েক মাসের নিয়মিত দৃশ্য। প্রতিনিয়ত নিত্য নতুন গুঞ্জন আর খবরে একটা সময় এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েই দেখা দেয় শঙ্কা। শীর্ষ চার দেশের ভিন্ন ভিন্ন চাওয়া আর ভারত-পাকিস্তানের রাজনৈতিক মারপ্যাঁচে বাড়তে থাকে ভেন্যু জটিলতা।

অবশেষে সেই সমস্যার সমাধান হলো, এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে তার নিশ্চয়তা পাওয়া গেল। পাকিস্তানের দেয়া হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নিয়েছে ভারত, সেই সাথে বাংলাদেশের চাওয়াও পেয়েছে গুরুত্ব। হাইব্রিড মডেলে পাকিস্তানের সাথে যৌথ আয়োজক হবে শ্রীলঙ্কা আর তাতে গরমের ভোগান্তি থেকে রক্ষা পাবে টাইগাররা।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো থেকে জানা যায়, নতুন পরিকল্পনা অনুযায়ী এশিয়া কাপের সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ পাঁচটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। তবে ভারতের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার মাচগুলোও হবে সেখানে। তাছাড়া ভারত ফাইনাল খেললে খেলা হবে শ্রীলঙ্কায়, অন্যথায় পাকিস্তানে।

উল্লেখ্য, এসিসির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ এশিয়া কাপ আয়োজন করার কথা পিসিবির। তবে রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তান যেতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। এমতাবস্থায় শুরুতে অনড় থাকলেও তারপর খানিকটা নমনীয় হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিকল্প হিসেবে হাইব্রিড মডেলে খেলার প্রস্তাব দেয় তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩