ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

পাকিস্তান টেস্ট দলে ফিরলেন হাসান

  • আপডেট সময় : ০৪:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পেসার হাসান আলিকে ফিরিয়ে এনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমবারের মত দলে সুযোগ হয়েছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করা অলরাউন্ডার কামরান গুলাম। দলের নেতৃত্ব দেবেন বাবর আজম।
সদ্যই ঘরের মাঠে প্রথমবারের মতো ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলে পরিবর্তন আনে পাকিস্তান।
গত জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা হাসান ফিটনেস এবং ফর্মহীনতার কারনে দল থেকে বাদ পড়েন। ক্যারিয়ারের ২১ টেস্টে ৭৭ উইকেট আছে তার।
পাকিস্তানের ঘরোয়া ২০২০-২১ মৌসুমে সর্বোচ্চ ১,২৪৯ রান করেছেন গুলাম। ৪৪টি প্রথম শ্রেনির ম্যাচে ১০টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ৩২৬৮ রান এবং ২৬ উইকেট শিকার করেছেন ডান-হাতি ব্যাটার এবং বাঁ-হাতি স্পিনার গুলাম।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরমেন্সের কারনে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। এছাড়া ইনজুরির কারনে এই সিরিজে সুযোগ হয়নি হারিস রউফের।
কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পাকিস্তানের হয়ে শেষ দুই টেস্ট না খেলতে পারা পেসার নাসিম শাহ।
২৬ ডিসেম্বর করাচিতে প্রথম এবং ৩ জানুয়ারি মুলতানে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড। করাচিতে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১২ এবং ১৪ জানুয়ারি।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম(অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ. হাসান আলী, ইমাম উল হক, কামরান গুলাম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, নুমান আলী, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, সৌদ শাকিল, শান মাসুদ, জাহিদ মেহমুদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান টেস্ট দলে ফিরলেন হাসান

আপডেট সময় : ০৪:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২