ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

পাকিস্তান বধে বাংলাদেশের তুরুপের তাস সাকিব আল হাসান

  • আপডেট সময় : ১২:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ পাকিস্তানের বধে বাংলাদেশের বড় অস্ত্রের নাম হতে পারে সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করতে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সম্মুখ নেতৃত্বের বিকল্প নেই বাংলাদেশের সামনে। শুধু নামে ভারেই নয়; অতীত, ইতিহাস আর পরিসংখ্যান, সবই তার নামে সাক্ষী দিচ্ছে।

তারুণ্যে গড়া একেবারে নতুন একটা দল নিয়ে সাকিব এসেছিলেন বিশ্বকাপে। বড় কোনো আশার গল্প ফাঁদেননি, বরং দলটাকে গুছিয়ে আনতেই মনযোগী হবেন বলে জানিয়ে ছিলেন বিশ্বকাপের আগে। তবে একেবারেই মন্দ যায়নি তার নেতৃত্বে বিশ্বকাপ যাত্রা। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয় নিয়ে তালিকার ৪ নম্বরে আছে বাংলাদেশ। তার নেতৃত্বেই গত ছয় আসরে বিশ্বকাপের মূল পর্বে কোনো জয়ের মুখ না দেখা বাংলাদেশ, এবার ইতোমধ্যেই দুটো ম্যাচ জিতে নিয়েছে।

নেতৃত্বটা ভালো দিলেও বিশ্বকাপে ব্যাট হাতে এখনো ভালো কিছু করতে পারেননি সাকিব। বিশ্বকাপে ৪ ম্যাচে ১১ গড়ে মাত্র ৪৪ রান এসেছে তার ব্যাটে। স্ট্রাইকরেট ৯৮। সর্বোচ্চ ২৩ রান করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে অন্তত ব্যক্তিগত অর্জনটা সমৃদ্ধ করার বড় সুযোগ আছে সাকিবের সামনে। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে সাকিব খেলবেন আজ অ্যাডিলেড ওভালে।

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে বরাবরই উজ্জ্বল সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২ ফিফটির এক তৃতীয়াংশই করেছেন পাকিস্তানের বিপক্ষে। তাদের বিপক্ষে মোট ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সাকিবের রান ৪৫ গড়ে ৩৬০। স্ট্রাইকরেট ১৩৩। শেষ দুই ম্যাচেই পেয়েছেন ফিফটির দেখা। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৪২ বলে ৬৮ রানের ইনিংস।

তবে ব্যাটিংয়ের মতো বল হাতে পাকিস্তানের বিপক্ষে খুব একটা উজ্জ্বল না থাকলেও মলিন নয় সাকিবের পারফরম্যান্স। মাত্র ছয় উইকেট শিকার করলেও, বেশ কৃপণ ছিলেন সাকিব। ইকোনমি ৬.৫৩।

ব্যাটে বলে সাকিবের এমন পারফরম্যান্সের পরে পাকিস্তান বধে তাকে ঘিরে পরিকল্পনা আঁকা ছাড়া আর কিইবা করার আছে। যদিও সাকিবকে আটকাতে পাকিস্তানও প্রস্তুত থাকবে। তবে কে না জানে, সাকিব আল হাসান চ্যালেঞ্জ পেলেই জ্বলে উঠে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান বধে বাংলাদেশের তুরুপের তাস সাকিব আল হাসান

আপডেট সময় : ১২:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২