ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

পাড্ডিকাল-জুরেলের সেঞ্চুরিতে রানের পাহাড় ভারতের

  • আপডেট সময় : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 58
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেবদূত পাড্ডিকাল ও ধ্রুব জুরেলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে সফরকারী ভারত। ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।

জবাবে দিন শেষে ২ উইকেটে ৮ রান করেছে শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ৪৯৫ রানে পিছিয়ে শ্রীলংকা।

কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান করেছিল ভারত। প্রথম দিনই সেঞ্চুরি তুলে ১১৭ রানে আউট হন পাড্ডিকাল। দিন শেষে জুরেল ৭ ও অভিষিক্ত সারাংশ জৈন ৪ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন প্রথম ব্যাটার হিসেবে ব্যক্তিগত ৬ রানে থামেন সারাংশ। তার বিদায়ে ক্রিজে জুরেলের সঙ্গী হন আগের দিন ৩ রানে আহত অবসর নেওয়া ঋসভ পান্ত।

শ্রীলংকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে সপ্তম উইকেটে ১৫২ বলে ১১২ রানের জুটিতে ভারতের রান ৪শ পার করেন পান্ত ও জুরেল।

দলীয় ৪১৯ রানে আউট হন পান্ত। ৬ চার ও ২ ছক্কায় ৬৩ রান করেন তিনি। তখন অন্যপ্রান্তে ৫৯ রানে অপরাজিত ছিলেন জুরেল।

টেল এন্ডারদের নিয়ে শেষ ৩ উইকেটে ৮৪ রান তুলে ভারতের রান ৫শ পার করেন জুরেল। অষ্টম উইকেটে মোহাম্মদ সিরাজের সাথে ৩১ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের ১১তম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান জুরেল।

শেষ উইকেট জুটিতে প্রষিদ্ধ কৃষ্ণার সাথে জুরেলের অবিচ্ছিন্ন ১৪ রানের জুটি ভারতকে ৫শ রানের স্বাদ দেয়। ১৩৮ ওভারে ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

৯ চার ও ২ ছক্কায় ১৭৭ বলে ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলেন জুরেল। ৪ রান অপরাজিত থাকেন কৃষ্ণা।

বল হাতে শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো ১০৬ রানে ৪ উইকেট নেন। এছাড়া প্রবাথ জয়সুরিয়া ও কিশারা নুয়ান্থা ২টি করে উইকেট শিকার করেন।

ভারত ইনিংস ঘোষণার পর দিনের শেষভাগে ৩ ওভার ব্যাট করার সুযোগ পায় শ্রীলংকা। এরমধ্যে দ্বিতীয় ওভারে লাহিরু উদারাকে ১ রানে কৃষ্ণা এবং তৃতীয় ওভারে নাইটওয়াচম্যান জয়সুরিয়াকে ২ রানে শিকার করেন মানাভ সুথুর।

জয়সুরিয়ার আউটের পর দিনের খেলার ইতি টানেন অনফিল্ড আম্পায়াররা। ৫ রানে অপরাজিত আছেন শ্রীলংকার আরেক ওপেনার কামিল মিশারা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাড্ডিকাল-জুরেলের সেঞ্চুরিতে রানের পাহাড় ভারতের

আপডেট সময় : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬