ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ সিমন্স

  • আপডেট সময় : ০৭:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ হিসেবে নিয়োগ পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ও কোচ ফিল সিমন্স।
এক বিবৃতিতে পাপুয়া নিউ গিনি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সর্ম্পকে ধারনা থাকায় এবং অভিজ্ঞতার কারনে দলের ‘বিশেষজ্ঞ কোচ’ হিসেবে দায়িত্ব পালন করবেন সিমন্স।
পাপুয়া নিউ গিনির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জিম্বাবুয়ের তাতেন্ডা তাইবু। তার সাথে কাজ করবেন সিমন্স।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন সিমন্স। ২০২২ সালে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপেও ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন তিনি। ঐ আসরে প্রথম রাউন্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলে কোচের পদ ছাড়েন সিমন্স।
নিজ দেশের দায়িত্ব থেকে সড়ে এসে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচের দায়িত্ব পালন করেন সিমন্স। এর মধ্যে ত্রিবাগো নাইট রাইডার্স, এলএ নাইট রাইডার্স এবং করাচি কিংসের দলগুলো ছিলো।
সিমন্স বলেন, ‘এখানে পরামর্শদাতা কোচ হিসেবে দায়িত্ব পালন করবো এবং আমার অভিজ্ঞতা তুলে ধরবো। শুধুমাত্র বিশ্বকাপেরই নয়, ক্যারিবিয়ান কন্ডিশনের খেলাগুলো এবং যে বিষয়গুলো আমরা সঠিকভাবে করতে পারবো সেগুলো নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে। ক্যারিবিয়ান কন্ডিশনে এবং বিশেষভাবে যেসব ভেন্যুতে আমরা খেলবো।’
এই নিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ^কাপে খেলবে পাপুয়া নিউ গিনি। আসন্ন বিশ^কাপে ‘সি’ গ্রুপ পাপুয়া নিউ গিনির প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও উগান্ডা। ২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে ২০২১ সালে প্রথমবার অংশ নেওয়া পাপুয়া নিউ গিনি।
বিশ^কাপের আগে ওমান ও নামিবিয়ার সাথে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে পাপুয়া নিউ গিনি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ সিমন্স

আপডেট সময় : ০৭:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪