ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

পায়রা বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু

  • আপডেট সময় : ০২:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যবহার করে বৃহস্পতিবার বাণিজ্যিক উৎপাদনে গেল পায়রায় নবনির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট)।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) একজন শীর্ষ কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘আমরা বিকাল ৫টার দিকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম সফলভাবে শুরু করতে পেরেছি।’

সরকারি প্রতিষ্ঠান এনডব্লিউপিজিসিএল (বাংলাদেশ) ও চীনের ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি) এর একটি বিশেষ যৌথ উদ্যোগে ঢাকা এবং বেইজিংয়ের মধ্যকার সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

তবে, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিটটি চলতি বছরের জানুয়ারি মাসেই চালানো শুরু করা হয়েছিল। এর প্রায় ৫ মাস পরে এখন বাণিজ্যিক উৎপাদন শুরু করা হয়েছে বলে এনডব্লিউপিজিসিএলের এ কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, নতুন বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পরিবহনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর ৪০০ কেভি পায়রা-গোপালগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছিল।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি নির্মাণ কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার জন্য নতুন সঞ্চালন লাইনের কাজ শেষের অপেক্ষায় ছিল।

কর্মকর্তারা বলছেন, বড় জাহাজের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা দিয়ে পরিচালিত প্রথম বিদ্যুৎকেন্দ্র এটি। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পায়রা বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু

আপডেট সময় : ০২:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০