ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

পিএসএলে সাকিব-তামিমরা কোন ক্যাটাগরিতে দেখে নিন

  • আপডেট সময় : ১২:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অল্প সময়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বিভিন্ন দেশের প্রায় অর্ধশতাধিক তারকা ক্রিকেটারের মিলনমেলা ঘটে এই ফ্রাঞ্চাইজি লিগে। এই টুর্নামেন্টে অংশ নিতে তারকা ক্রিকেটাররাও মুখিয়ে থাকে। বাদ নেই বাংলাদেশী ক্রিকেটাররাও। প্রায় প্রতিবছর একাধিক বাঙালীকে দেখা যায় সেই আসরে।

প্রতিবারের ন্যায় এবারো পিএসএলের আগামী আসরের জন্য দল পেতে নিবন্ধন করেছেন একাধিক বাংলাদেশী ক্রিকেটার। জানা গেছে, পিএসএল ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৮ ক্রিকেটার। যেখানে রয়েছেন সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো ক্রিকেটাররাও।

সর্বোচ্চ মূল্য তালিকার প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ ঠায় পেয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। আর গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার। যেখানে লিটন দাসের সাথে রয়েছেন এবাদত হোসেন চৌধুরি, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মুনিম শাহরিয়ার।

সবচেয়ে বেশি ১৮ জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে। যার মাঝে বড় নাম আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাসুম আহমেদেরা।

তাছাড়া আরো আছেন আবু সায়েম, অভিষেক মিত্র, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, জুনায়েদ সিদ্দিকী, নাদিফ চৌধুরি, রুবেল হোসেন, আল আমিন হোসেন, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিএসএলে সাকিব-তামিমরা কোন ক্যাটাগরিতে দেখে নিন

আপডেট সময় : ১২:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২