ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

পিঠের অস্ত্রোপচারের কারনে দুই ম্যাচের জন্য মাঠের বাইরে গার্দিওলা

  • আপডেট সময় : ০২:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পিঠের নিয়মিত অস্ত্রোপচারের কারনে ম্যানচেস্টার সিটির আগামী দুই ম্যাচে ডাগ আউটে থাকতে পারছেন না কোচ পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গত আসরের ট্রেবল জয়ী সিটি ম্যানেজার মাঝে মাঝে পিঠের প্রচন্ড ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। এ কারনে সিটি বসকে প্রায়ই বার্সেলোনায় উড়ে যেতে হয় যেখানে নিয়মিত বিরতিতে তাকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হয়।
এবারও তিনি অস্ত্রোপচারের জন্য বার্সেলোনায় গেছেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। অস্ত্রোপচারের কারনে রোববার শেফিল্ড ইউনাইটেড ও ২ সেপ্টেম্বর ফুলহ্যামের বিরুদ্ধে ম্যাচে গার্দিওলাকে পাওয়া যাবেনা। সহকারী ম্যানেজার জুয়ানমা লিলো গার্দিওলার অনুপস্থিতিতে অস্থায়ী দায়িত্ব পালন করবেন। সিটি আশা করছে ৫২ বছর বয়সী গার্দিওলা আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১৬ সেপ্টেম্বর টাচলাইনে ফিরে আসবেন।
এক বিবৃতিতে সিটির পক্ষ থেকে গার্দিওলার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানানো হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিঠের অস্ত্রোপচারের কারনে দুই ম্যাচের জন্য মাঠের বাইরে গার্দিওলা

আপডেট সময় : ০২:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩