ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

পুঁজিবাজারে আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : ১০:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, এখন শুধু সংস্কার কার্যক্রম চলছে। আমরা নতুন কোনো নীতিমালা তৈরি করছি না। আগে যেমন বিভিন্ন নীতিমালার মাধ্যমে সুবিধা দিয়ে বা কিছু শেয়ারের দাম বাড়ানো হতো আমরা সে পথে হাঁটবোনা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আজ এসব কথা বলেন।

সালেহউদ্দিন বলেন, ইতোমধ্যে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তারল্যসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা ব্রোকারেজ হাউস, দুটি স্টক এক্সচেঞ্জ এবং বাজারের স্টেকহোল্ডারদের সাথে তাদের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনায় বসেছি। বাজারের উন্নতি হবে বলে আমরা আত্মবিশ্বাসী।

বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুঁজিবাজারে আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫