ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

পুতুল অসুস্থ, রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের আগেই চীন থেকে ঢাকায় ফিরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (জুলাই ১০) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল ১১ জুলাই সকালে। সেটি না হয়ে আজ রাতে অর্থাৎ ১০ জুলাই রাত ১০টায় তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন।

তিনি বলেন, এতে কিন্তু তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অফিসিয়াল যেসব কর্মসূচি ছিল, তার বিন্দুমাত্র হেরফের হয়নি। শুধুমাত্র (বেইজিংয়ে) রাত্রিযাপন করার কথা ছিল, সেটি না করে তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।

পরদিন সকালের পরিবর্তে আগের দিন রাতে ঢাকার ফেরার কারণ তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এর কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলেরও চীন সফরে আসার কথা ছিল। কিন্তু তিনি (পুতুল) অসুস্থতার কারণে আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। ফলে মা হিসেবে প্রধানমন্ত্রী আজ রাতে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন গণমাধ্যমে হেডিং দেখেছি প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। আসলে সফর সংক্ষিপ্ত নয়, শুধু রাত এখানে যাপন করার ছিল সেটি না করে তিনি তার অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য মা হিসেবে (আজ রাতেই) তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।

এর আগে সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুতুল অসুস্থ, রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪