ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ১

  • আপডেট সময় : ০১:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 22
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পূর্ব প্রশান্ত মহাসাগরে মঙ্গলবার একটি নৌকায় ফের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রাণঘাতী হামলায় একজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এটি মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ বলে জানায় মার্কিন বাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, এটি ‘সাউদার্ন স্পিয়ার’ নামের সামরিক অভিযানের অংশ, যা গত সেপ্টেম্বর থেকে চলছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র কার্যত লাতিন আমেরিকাভিত্তিক মাদক চক্রগুলোর বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত রয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, ‘গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।’

হামলায় থাকা দুই ব্যক্তি জীবিত রয়েছেন বলেও জানানো হয়েছে। তাদের উদ্ধারে মার্কিন কোস্ট গার্ড অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

এএফপি’র হিসাব অনুযায়ী, ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ‘সাউদার্ন স্পিয়ার’ হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে, কারণ এতে এমন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ১

আপডেট সময় : ০১:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬