ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পেলের স্বাস্থ্যের উন্নতি, রয়েছেন হাসপাতালেই

  • আপডেট সময় : ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কোভিড-১৯ এর কারণে বেড়ে যাওয়া শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর পেলের অবস্থা এখন আরো ভালো হয়েছে বলে সোমবার জানিয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎসকরা।

পেলে ২৯ নভেম্বর থেকে হাসপাতালে রয়েছেন। চিকিৎসকেরা বলেন, তারা এখনো জানেন না কখন তাকে ছেড়ে দেয়া হবে।

হাসপাতাল থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি ‘সচেতন এবং তার স্বাস্থের স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ লক্ষণ আছে।’

পেলে, একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন। কোলন ক্যান্সারের জন্য তিনি কেমোথেরাপি নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার মেয়ে কেলি নাসিমেন্টো, সোমবার তার বাবার হাসপাতাল থেকে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার মধ্যে একটিতে তিনি তার বাবার হাত ধরে আছেন, ‘আমি এসেছি’ বার্তাটি সহ। অন্য একটিতে দেখা যায় যে তিনি হাসপাতালে দূরবর্তীভাবে কাজ করছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেলের স্বাস্থ্যের উন্নতি, রয়েছেন হাসপাতালেই

আপডেট সময় : ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২