ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

পেশীর ইনজুরিতে ইউনাইটেডের লুক শ’

  • আপডেট সময় : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পেশীর ইনজুরির কারণে প্রিমিয়ার লিগে পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ আন্তর্জাতিক লেফট ব্যাক লুক শ’। ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
ইউনাইটেডের দেয়া এক বিবৃতিতে জানানো হয়,‘ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লুক শ’ ইনজুরিতে পড়েছেন। যার কারণে তিনি পরবর্তী ম্যাচগুলোতে বাদ পড়বেন। তার পেশীর সমস্যাটি এখনো পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে ইংল্যান্ডের এ লেফট ব্যাককে কয়েক সপ্তাহের জন্য খেলার বাইরে থাকতে হবে।’
নতুন মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম দুটি ম্যাচেই খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ২৮ বছর বয়সি ডিফেন্ডার। কিন্তু ইনজুরির কারণে আগামীকাল শনিবার ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলতে পারবেননা তিনি। এমনকি সপ্তাহের শেষভাগে আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচেও ইউনাইটেডের হয়ে মাঠে নামতে পারবেন না ইংলিশ ডিফেন্ডার।
আগামী মাসে আন্তর্জাতিক ম্যাচেও বাইরে থাকতে পারেন লুক শ’।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেশীর ইনজুরিতে ইউনাইটেডের লুক শ’

আপডেট সময় : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩