ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

প্রকাশ্যে ভোট: ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন এমপি হাফিজ মল্লিক

  • আপডেট সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ্যে ভোট দিয়ে নিজের ভুলের জন্য লজ্জা প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সংসদ সদস্য হাফিজ মল্লিককে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মে) নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়েছিলেন। কমিশন শুনানি করেছে। এতে তিনি ভুল স্বীকার করেছেন। লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, তার ক্ষমা চাওয়ার বিষয়টি আমলে নিয়ে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে কমিশন।

শুনানি শেষ হাফিজ মল্লিক সাংবাদিকদের বলেন, অবশ্যই এরপর থেকে সতর্ক থাকব। আমি ভুল করে করেছি, তা আমি স্বীকার করেছি। এতে কোনো সন্দেহ নেই।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রকাশ্যে ভোট: ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন এমপি হাফিজ মল্লিক

আপডেট সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪