ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

প্রতিপক্ষ আফগানিস্তান : আজও সাকিবের বাজি!

  • আপডেট সময় : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘যদি কলার এই খোসাটা একবারে ময়লার ঝুড়িতে ফেলতে পারি, তাহলে আফগানিস্তান দল চল্লিশের ঘরে অল আউট হবে। আর ফেলতে না পারলে আশি রান করার আগেই অল আউট হবে।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সতীর্থদের সামনে ড্রেসিংরুমে এমনই এক চ্যালেঞ্জ নিয়েছিলেন সাকিব আল হাসান। ম্যাচটা ছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সাকিবের বাজি সেদিন কাজে লেগেছিল। অবশ্য, সাকিব পারেননি কলার খোসাটা ঝুড়িতে ফেলতে। তাই আফগানিস্তানও অল-আউট হয়নি ৪০-এর ঘরে। তবে ৮০ ছোঁয়ার আগেই ৭২ রানেই আফগানিস্তানকে অল-আউট করে সাকিব তার কথা রেখেছেনই বটে। নেতৃত্বও দিয়েছেন সামনে থেকে, বীরের বেশে৷ ৩.১ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন আফগানদের ৩ উইকেট!

তারপর ব্যাট হাতেও অপরাজিত ১০ রান। ফলাফল বাংলাদেশ ৯ উইকেটে জয়ী। আর ম্যান অফ দ্য ম্যাচ? সেই বাজিকর সাকিব আল হাসান! ঘটনাটা ঘটেছিল আজ থেকে আট বছর আগে, ১৬ মার্চ তারিখে, মিরপুর শেরে-বাংলাতে। অতঃপর সময় বহমান, বহমান প্রতিক্ষণ। দিনের পর দিন এসেছে, সূর্য হেসেছে। রাতের পর রাত ফুরিয়েছে, কেটে যায় কত কাল। বদলে গেছে সময়, বদলে গেছে আবহাওয়া।

পরিবর্তনের হাওয়া লেগেছে আফগান ক্রিকেটে। পৃথিবী রাজ করছে ওরা ডার্ক হর্স হয়ে। বিশ্ব ক্রিকেটেও সমাদর বেড়েছে, ফ্রাঞ্জাইজি ক্রিকেটও দাপট ছড়াচ্ছে। বিপরীতে আছি সেই পুরনো রূপে, আমরাই আছি একই জায়গায় থমকে। সেদিন যে আফগানদের হারিয়েছিলাম হেসেখেলে, সেই আফগানদের মুখোমুখি হলে এখন আত্মাকাঁপে। জানা নেই কী হবে। আজ মঙ্গলবারও ফের আফগানরা মুখোমুখি হবে আমাদের৷ দেখা যাক কী হয়, অপেক্ষা করি তবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিপক্ষ আফগানিস্তান : আজও সাকিবের বাজি!

আপডেট সময় : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২