ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স আর নেই

  • আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অ্যাপোলো ১১ চন্দ্রাভিযানের নভোশ্চর মাইকেল কলিন্স পরলোকগমন করেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন লড়াইয়ের পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

প্রায় ৫২ বছর আগে প্রথম চন্দ্রাভিযানের তিন সদস্যের মধ্যে একজন ছিলেন মাইকেল কলিন্স। তবে, তিনি চাঁদের মাটি স্পর্শ করেননি। কম্যান্ড মডিউল পাইলট হিসেবে চাঁদের কক্ষপথেই ছিলেন তিনি। পরিকল্পনামাফিক কলম্বিয়া মডিউলের ভিতরেই ছিলেন তিনি। তার সহ-অভিযাত্রী নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন এই অভিযানে চাঁদের মাটিতে পদার্পণ করেন।

চাঁদের কক্ষপথে প্রদক্ষিণকালে হঠাৎই তার সহ-অভিযাত্রী এমনকী নাসার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন তিনি। যদিও নির্দিষ্ট সময়েই আবার যোগাযোগ স্থাপিত হয়। নির্বিঘ্নে পৃথিবীতে ফিরে আসেন তারা।

চন্দ্রাভিযানের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন কলিন্স। মোট দু’বার চেষ্টার পর নাসায় নভোশ্চর হিসাবে সুযোগ পেয়েছিলেন তিনি। দক্ষ পাইলট হিসেবে তিনি বিমান বাহিনীতে পরিচিত ছিলেন।

তবে, চন্দ্রাভিযানের সাফল্যে তিনি কোনো দিনই তার দক্ষতাকে গুরুত্ব দেননি। ২০০৯ সালে দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাত্কারে কলিন্স বলেছিলেন, ‘আমি ও আমার দুই সহ-অভিযাত্রীরা সকলেই কঠিন পেশা বেছে নিয়েছিলাম। আর তাতে সফলও হয়েছি। তবে আমার ক্ষেত্রে অন্তত বলতে পারি যে মাত্র ১০ ভাগ পরিকল্পনামাফিক করেছি। বাকি ৯০ ভাগ পুরোটাই ভাগ্য। আমার কবরে যেন ‘লাকি’ শব্দটা খোদাই করা থাকে!’

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স আর নেই

আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১