ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

প্রধানমন্ত্রীর চীন সফরে আপত্তি নেই ভারতের: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের আপত্তি নেই। তিনি ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন। বুধবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে স্মার্ট লাইব্রেরি ও ওয়েবসাইটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা গত ১৫ বছর ধরে তাই করছি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল।

ড. হাছান মাহমুদ বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কেবল শ্রমিক রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয়। সৌদি আরব বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ এবং সৌদী আরবের কিছু অসাধু শ্রম রপ্তানিকারকদের কারণে যারা গিয়ে কাজ পায় না তাদের ঠেকাতে দু’দেশের মধ্যে একটি যৌথ টাস্কফোর্স গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ৮ জুলাই চার দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর দ্বিপক্ষীয় এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে কমপক্ষে ১০টি চুক্তি স্বাক্ষর হতে পারে।
বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর চীন সফরে আপত্তি নেই ভারতের: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪