ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

প্রধানমন্ত্রী মঙ্গলবার ভুটান যাচ্ছেন

  • আপডেট সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার তিন দিনের সফরে ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্য আন্তর্জাতিক অটিজম সম্মেলনে অংশ নিতে ।

এসময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

তিনি বলেন, আন্তর্জাতিক অটিজম সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী ভুটান যাচ্ছেন। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ছয়টি চুক্তি এবং এমওইউ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নেমিয়েল ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সফরকালে সেখানে অটিজম সচেতনতাবিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২০১১ সালে ঢাকায় একই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

অটিজম বিষয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ বিশ্বব্যাপী পরিচিত। ভুটানে অটিজম সচেতনতা সম্মেলনেও সায়মা ওয়াজেদ যোগ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী মঙ্গলবার ভুটান যাচ্ছেন

আপডেট সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭