ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় যুবক গ্রেফতার

  • আপডেট সময় : ০৩:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমানুল্লাহ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বুধবার রাত সাড়ে ১০ টায় আমানুল্লাহকে কালাই উপজেলার মাত্রাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার বিয়ালা মধ্যপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তার বিরুদ্ধে কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছে। আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সাজু তার ফেকবুকে `শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে একটি পোষ্ট করেন। সেই পোষ্ট বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেন। গ্রেফতার হওয়া যুবক আমানুল্লাহ তার ’ অসধহ কযধহ’ নামের ফেকবুক আইডি থেকে ওই পোষ্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন।

এ মন্তব্য এলাকায় ভাইরাল হয়ে যায়। ওই ঘটনায় প্রধানমন্ত্রীকে নিয়ে হেয়প্রতিপন্ন ও মানহানিকর তথ্য প্রকাশ করে সুনাম ক্ষুন্ন করায় এলাকায় লোকজনের মাঝে গভীর ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন অভিযোগ এনে কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম বাদী হয়ে আমানুল্লাকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে কালাই থানায় একটি মামলা দায়ের করে।

ওই মামলায় আমানুল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। আজ বৃহষ্পতিবার আমানুল্লাকে জেল হাজতে পাঠানোসহ তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ আপত্তিকর মন্তব্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১