ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার সম্পদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শেখ সাদীর জীবনদর্শন খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: থাকছে বিশেষ কর্মসূচি নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

  • আপডেট সময় : ১০:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।

রোববার (১১ আগস্ট) ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

সভায় বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় প্রেস ক্লাবের একজন সম্মানীয় সদস্য। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়সহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত। ড. ইউনূস বাংলাদেশের গর্বের ধন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে তিনি উজ্জ্বল করেছেন। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি আত্মনিয়োগ করেছেন। আমরা তার সরকারের সাফল্য কামনা করি এবং আশা করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসবে। ছাত্র-জনতাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ হবে।

সভায় আরো বলা হয়, দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন ও হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আসবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

সভায় ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কগণসহ ছাত্রসমাজের প্রতি অভিনন্দন জানানো হয়। একইসাথে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরও অভিনন্দন জানানো হয়।

সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, সীমান্ত খোকন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

আপডেট সময় : ১০:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪