ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

‘প্রযুক্তিগত ত্রুটিতে’ কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

  • আপডেট সময় : ১২:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 52
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ রোববার ভোরে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। হেলিকপ্টারটির ক্রু ও যাত্রীদের খুঁজতে উদ্ধার তৎপরতা চলছে।

খবর, বার্তা সংস্থা এএফপি’র।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় কাতারের একটি হেলিকপ্টারে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। ফলে সেটি দেশটির আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির ক্রু ও যাত্রীদের সন্ধানে অনুসন্ধান অভিযান চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে একাধিক বিশেষায়িত দল মোতায়েন করা হয়েছে।

হেলিকপ্টারটি কোথায় যাচ্ছিল বা এতে কতজন আরোহী ছিলেন-এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি কাতার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কাতার একাধিক হামলার লক্ষ্যবস্তু হলেও ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা ঘিরে চলমান সংঘাতের সঙ্গে এই দুর্ঘটনার কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘প্রযুক্তিগত ত্রুটিতে’ কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আপডেট সময় : ১২:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬