ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযোজকের খামখেয়ালীর শিকার শাকিব-ওয়াজেদ

  • আপডেট সময় : ১১:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদক

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই পয়সা উসুল। লাভসহ প্রযোজকের লগ্নি ফেরত। ফলে তার সিডিউল মানেই আকাশের চাঁদ। সেখানে শাকিবের সিডিউল নিয়ে সিনেমা শেষ করেও মুক্তি দিচ্ছেন না ‘অন্তরাত্মা’ সিনেমার প্রযোজক সোহানি হোসেন। আর এতে করে নির্মাণ সম্পন্ন সিনেমা মুক্তি না দেওয়ায় শাকিব খান এবং পরিচালক ওয়াজেদ আলী সুমনের ওপর প্রযোজকের খামখেয়ালীর আচরণের গুঞ্জন উঠেছে।

যদিও এ ব্যাপারে সরাসরি কেউ মুখ খুলেনি।বোদ্ধারা এ বাজারে নিশ্চিত লাভ দেখেও সিনেমা মুক্তি না দেওয়ার মানে খুঁজতেও কপালে ভাঁজ ফেলেছেন। তারা এজন্য প্রযোজকের খামখেয়ালীপূর্ণ আচরণকেই দায়ী করছেন।গুঞ্জন ছিল চলতি বছর কুরবানির ঈদে ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তি দেওয়ার।

কিন্তু শেষ মুহূর্তে ছবির প্রযোজনা সংস্থা পিছিয়ে যায়। এদিকে বছরও শেষ হতে চলেছে। এই বছর আর ছবিটি আলোর মুখ দেখছে না।জানা গেছে, ছবির নায়ক শাকিব খান একাধিকবার ছবিটি নিজ উদ্যোগে মুক্তির পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি।বোদ্ধারা বলছেন, তিনি প্রযোজক, চাইলে তার জিনিস তিনি পানিতে ফেলে দিতে পারেন কিন্তু সৃষ্টিশীল একটা কর্ম নিয়ে এমন আচরণ সংশ্লিষ্টদের বিব্রত করে। এটা যদি প্রযোজক না বোঝেন তাহলে কিছু বলার নেই।তবে ভালোর পথে থাকা ইন্ডাস্ট্রির জন্য এটা মোটেই ইতিবাচক না। এমন যদি হতো যে শিল্পী বা পরিচালকের বিরুদ্ধে তার অভিযোগ আছে তাহলে একটা কজ থাকতো কিন্তু তেমনটাও শোনা যায় না। তাহলে কেন তিনি এমনটা করবেন। এতে করে ইন্ডাস্ট্রিতে বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে। দর্শক হতাশা তৈরির সুযোগ দেওয়া উচিৎ না- যোগ করেন তারা।

ঢালিউড সুপার স্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে নিয়ে বিগ বাজেটের সিনেমা ‘অন্তরাত্মা’ নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু প্রযোজক ছবিটি মুক্তি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই ছবি মুক্তির বিষয়ে কিছু বলতে পারছি না।’ওয়াজেদ আলী বলেন, ‘একটি ভালো সিনেমা মুক্তি পেলে পরিচালকের ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যায়। ছবির ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই নতুন করে সিনেমাও শুরু করতে পারছি না।’২০২১ সালের মার্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছিল ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রযোজকের খামখেয়ালীর শিকার শাকিব-ওয়াজেদ

আপডেট সময় : ১১:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩