ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ২.৪ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী

  • আপডেট সময় : ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 65
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ফরাসি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যৌথ অভিযানে প্রশান্ত মহাসাগরে একটি জাহাজ থেকে ২ দশমিক ৪ টন কোকেন জব্দ করেছে।

গতকাল শনিবার তারা এ কথা জানিয়েছে।

কর্মকর্তারা পলিনেশীয় জলসীমায় মাদক বিরোধী তল্লাশি ও আটক অভিযান জোরদার করছে।

গত বৃহস্পতিবার ১০০ বেল বা প্যাকেট মাদক জব্দ করার পর, সন্দেহভাজন জাহাজটিকে তার গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তবে, কর্মকর্তারা মাদক জব্দের সুনির্দিষ্ট স্থান, ওই জাহাজের নাম বা জাহাজের গন্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফরাসি পলিনেশিয়ার হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রযোজ্য প্রথা অনুযায়ী ওই জাহাজ ও এর ক্রুরা পুনরায় তাদের যাত্রা শুরু করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে।

বিবৃতিতে জাহাজের পতাকা বা কোন দেশের সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।

গত এক মাসে পলিনেশিয়া অঞ্চলের আশপাশে ফরাসি কর্তৃপক্ষ মাদকবিরোধী অভিযানে প্রায় ১২ টন কোকেন জব্দ করেছে।

জব্দকৃত চালানের মধ্যে অন্তত তিনটি বড় চালান ছিল, যার প্রতিটির ওজন ২ থেকে ৫ টন।

জাতিসংঘ সাম্প্রতিক বছরগুলোতে বলেছে যে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি কোকেন ও মেথঅ্যামফেটামিন পাচারের একটি প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীগুলো ভৌগোলিক অবস্থান ও দুর্বল নজরদারির সুযোগ নিয়ে এই অঞ্চল ব্যবহার করে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করেছে।

জাতিসংঘ বলেছে, ‘উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে বিপুল পরিমাণে মাদক পরিবহন করা হয়।

২০২৫ সালে, ফরাসি নৌবাহিনী বিশ্বব্যাপী রেকর্ড ৮৭ দশমিক ৬ টন মাদক জব্দ করে।
জব্দকৃত এই মাদকের মধ্যে ৫৮ টন কোকেনও রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ২.৪ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী

আপডেট সময় : ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬