ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

প্রায় ১ যুগ পর প্রকাশনায় ফিরলো দৈনিক ‘আমার দেশ’

  • আপডেট সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 455
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় এক যুগ পরে পাঠকের হাতে দৈনিক আমার দেশ পত্রিকা। আওয়ামী সরকার ১০ দিনের নাম করে পত্রিকাটিকে ক্ষমতার শেষদিন পর্যন্ত বন্ধ রাখে। র্দীঘ বছর পর আমার দেশ হাতে পেয়ে উচ্ছ্বসিত পাঠক। দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পত্রিকাটি প্রত্যাশা উপদেষ্টাদের।

গভীর রাতে প্রেসের শব্দে দেশের গণমাধ্যমে এসেছে স্বাধীনতার নব আওয়াজ। দীর্ঘ দেড় দশক পরে নতুনভাবে আবারও যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ পত্রিকা।

পূর্ব ঘোষণা আনুযায়ী পত্রিকাটি বাজারে আসার অপেক্ষায় ছিলেন পাঠকরা। হাতে পেতে তারা ছুটে যান পত্রিকা স্টলে। সত্য সংবাদ প্রকাশে আমার দেশ পূর্বের মতো ভূমিকা রাখবে এমন আশাবাদ তাদের। চাহিদা অনুযায়ী সরবরাহ করার অনুরোধ বিক্রেতাদের।

এদিকে, পত্রিকা প্রকাশ হবার পর আমার দেশ কার্যালয়ে ভিড় বাড়ে শুভানুধ্যায়ীদের। সেখানে উদ্বোধন হয় পত্রিকাটির আনলাইনের। শুভ কামনা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।

আগের মত আবারও ব্যতিক্রমী সব সংবাদ থাকবে বলে আশা রিপোর্টারদের।

জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মত প্রকাশে সরব হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের।

২০০৪ সালে বাজারে আসে ‘আমার দেশ’। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি। ২০১৩ সালের ১১ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় আমার দেশর প্রকাশনা। ক্ষমতার পালাবদলের দেড় মাস পরে সাড়ে ৫ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন। তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে পুনরায় আবার প্রকাশ পাচ্ছে আমার দেশ পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রায় ১ যুগ পর প্রকাশনায় ফিরলো দৈনিক ‘আমার দেশ’

আপডেট সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪