ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

প্রায় কোটি ভিউয়ের ঘরে অপূর্বের ২০ নাটক

  • আপডেট সময় : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / 342
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ছোট পর্দার অভিনেতা হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন জিয়াউল ফারুক অপূর্ব। চমৎকার অভিনয় শৈলী দিয়ে যে কোনো চরিত্রে সবলীল মিশে যাওয়ার ক্ষমতা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। দেশের অভিনেতাদের মধ্যে ইউটিউভে তার নাটকের ভিউ এখন সবচেয়ে বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিউ এর দিক থেকে কোটির ক্লাবে আছে তার অভিনীত ২০টি নাটক।

অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেল হয়ে শোবিজ অঙ্গনে প্রবেশের পর থেকেই তার সম্ভাবনা ছিল সেরা অভিনেতা হওয়ার। সেটারই যেন বাস্তবায়ন হলো নাটকে দর্শক ভিউয়ে ইতিহাস সৃষ্টির মাধ্যমে।

বাংলাদেশের নাটকে ভিউয়ের যুগে প্রথম অপূর্ব অভিনীত নাটকই কোটির ঘর স্পর্শ করে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি প্রথম কোটির ঘর স্পর্শ করে।

এভাবে বিগত বেশ কয়েক বছরে তারই অভিনীত দশ’টি নাটক প্রথম কোটির ঘর স্পর্শ করে। ‘বড় ছেলে’ই প্রথম দুই কোটি পরবর্তীতে তিন কোটির ঘর স্পর্শ করে। আবার সাম্প্রতিক সময়ে তারই অভিনীত বিশটি নাটক কোটির ঘর স্পর্শ করেছে। এ নিয়ে অপূর্ব ভক্তদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বেশ উচ্ছাস কাজ করছে।

অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’, ‘বিনি সুতোর টান’, ‘অবুঝ দিনের গল্প’, ‘দ্য পারফেক্ট ম্যান’, ‘ফার্স্ট লাভ’ , ‘মিস্টার অ্যাণ্ড মিসেস চাপাবাজ’, ‘ব্যাচ টুয়েন্টি সেভেন লাস্ট পেজ’, ‘গোলাপী কামিজ’,‘ যদি তুমি জানতে’, ‘তোমার অপেক্ষায়’, ‘পার্টনার’, ‘শুধু তুমি’, ‘ভালোবাসি তুমি আমি’,‘ ক্যাণ্ডি ক্র্যাশ’, ‘শেষ পর্যন্ত’,‘ জীবন’, ‘হঠাৎ দেখা’, ‘প্রেম ছবি’, ‘এক্সচেঞ্জ’।

বিভিন্ন নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মিথিলা, মম, সারিকা সাবরিন, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর।

ভিউয়ের যুগে অভিনেতাদের মধ্যে প্রথম এই প্রাপ্তি বা অর্জন প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং এখনো ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক নাটকের প্রযোজক, পরিচালক, কাহিনীকার, সহশিল্পী’সহ প্রত্যেক ইউনিটের সাথে সম্পৃক্ত সবাইকে। দর্শকের প্রতি রইলো অপরিসীম ভালোবাসা, কারণ আমার প্রতি তাদের ভালোবাসার কারণেই আজ এই ইতিহাসের সৃষ্টি। এটা সত্যিই আমার জন্য পরম পাওয়া এবং আমি বাংলা নাটকের ইতিহাসে সৌভাগ্যবানদের একজন হতে পেরেছি, এটা সত্যি অকে ভালোলাগার, আনন্দের। তাই বারবার শুকরিয়া আদায় করছি আমি। আগামী দিনে ভালো ভালো গল্পে কাজ করে যেতে চাই, আশা করি সবাই পাশে থাকবেন।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রায় কোটি ভিউয়ের ঘরে অপূর্বের ২০ নাটক

আপডেট সময় : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১