ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

প্রিয় ক্রিকেটারের নাম ফাঁস করলেন ক্যাটরিনা কাইফ

  • আপডেট সময় : ১২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর অভিনীত ছবি ‘ফোন ভূত’। ছবির প্রচারের জন্য ক্যাটরিনা এসেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠানে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলার মাঝেই ক্যাটরিনা ছবির প্রমোশনের কাজ সেরে নেন।

এসময় ক্যাটরিনাকে ‘স্মাইলি’ বলে বল করেন কিংবদন্তি স্পিনার হরভজন সিং। তবে ব্যাট হাতে ক্যাটরিনাকে দেখে কিন্তু নড়বড়ে মনে হয়নি। উল্টে ব্যাট হাতে চালিয়ে খেলেলন এই অভিনেত্রী। হরভজনের বলে চার-ছয় হাঁকালেন ক্যাটরিনা। তার সহশিল্পী ইশান-সিদ্ধান্ত ছিলেন ফিল্ডিংয়ে ব্যস্ত। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মন জয় করে নিয়েছে।

শুরুতে হরভজনের বল মারতে ব্যর্থ হলে নায়িকা বলে ওঠেন, ‘এটা ওয়াইড’। সুন্দরীর আবেদন কেউ ফেরায় কী করে? শেষ বলে হরভজন চ্যালেঞ্জ দেন ক্যাটকে। জিততে হলে দরকার ৬ রান। হতাশ করলেন না ক্যাটরিনা।
এদিন নিজের প্রিয় ক্রিকেটারের নামও ফাঁস করেছেন ক্যাটরিনা। আনুশকা শর্মার স্বামী বিরাট কোহলি ক্যাটরিনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। তিনি বলেন, সারাবিশ্বে বিরাট কোহলিই আমার সবচেয়ে ফেভারিট ক্রিকেটার। ওর মধ্যে একটা টেম্পার রয়েছে, শেষ ইনিংসগুলো তার প্রমাণ। পাকিস্তানের বিপক্ষে বিরাট দুর্দান্ত খেলেছে।

ক্রিকেট নিয়ে ছোটবেলার রোমাঞ্চও সামনে এনেছেন ক্যাটরিনা। ছেলেবেলায় নিয়মিত ভাইবোনেদের সঙ্গে ক্রিকেট খেলতেন ক্যাটরিনা, এদিন সে কথাও জানান তিনি। প্রসঙ্গত, ফোন ভূত ছবিতে সুন্দরী ভূতের চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। পরিচালক অমর কৌশিকের এ ছবি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রিয় ক্রিকেটারের নাম ফাঁস করলেন ক্যাটরিনা কাইফ

আপডেট সময় : ১২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২