ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রীতি ম্যাচে জার্মান দল থেকে বাদ পড়লেন মুলার

  • আপডেট সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উল্ফসবার্গ (জার্মানী), ১৩ মার্চ ২০২৩ (বাসস/এএফপি) : পেরু ও বেলজিয়ামের বিপক্ষে এ মাসে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তরুণদের সুযোগ দেবার লক্ষ্যে অভিজ্ঞ ফরোয়ার্ড থমাস মুলারকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জার্মানী ফুটবল দলের কোচ হান্সি ফ্লিক।
জার্মান স্পোর্টস ম্যাগাজিন কিকারের সাথে আলাপকালে ফ্লিক বলেন, ‘এর অর্থ এই নয় যে ২০২৪ ইউরো থেকে মুলার বাদ পড়েছেন। আগামী দুই ম্যাচে মুলার দলে থাকছেন না। এটা তার সাথে আলোচনা করেই করা হয়েছে। জাতীয় দলে তরুণ খলোয়াড়দের সুযোগ দিতে চাই, ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আগামী ২৫ মার্চ মেইঞ্জে পেরুর মোকাবেলা করবে জার্মানী। এর তিনদিন পর কোলনে বেলজিয়ামকে আতিথ্য দিবে।
৩৩ বছর বয়সী মুলার গত বছর ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলেছেন। ফর্মহীনতার কারনে কাতারে তার পারফরমেন্স নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু বিশ্বকাপের পর আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসরের কোন ইঙ্গিত মুলার দেননি। এ সময় মুলার বলেছিলেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে যতদিন খেলার মধ্যে আছি জাতীয় দলের প্রয়োজন পড়লে আমি তাদের সাথে আছি।’
ইউরো ২০২৪’কে সামনে রেখে দলের তরুণদের আরো অভিজ্ঞ করে তোলাই ফ্লিকের মূল লক্ষ্য। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর জার্মানীকে আবারো জয়ের ধারা ফেরাতেই ইচ্ছা পোষন করেছেন ফ্লিক। এ সময় ফ্লিক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাল ফুটবল উপহার দেয়া, ফুটবলের প্রতি প্রতিশ্রুতির প্রমান দেয়া। যখন সবাই দেখবে আমরা জার্মানীর হয়ে খেলার জন্য সর্বোচ্চ দেবার চেষ্টা করছি তখন তাদের মানসিকতারও পরিবর্তন হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রীতি ম্যাচে জার্মান দল থেকে বাদ পড়লেন মুলার

আপডেট সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩