ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

‘প্রেস কাউন্সিলের সার্টিফিকেট ছাড়া সাংবাদিকতা নয়’

  • আপডেট সময় : ০৮:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যতে প্রেস কাউন্সিলের সার্টিফিকেট ছাড়া সাংবাদিকতা করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বলেছেন, সাংবাদিকতা করতে হলে সাংবাদিকদের ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে। তবে যারা দীর্ঘদিন সাংবাদিকতায় আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।

সোমবার (১০ জুন) কক্সবাজার জেলা প্রশাসনের শহিদ এ টি এম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপরোক্ত কথা বলেছেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, দেশে এখন ভুয়া, ভূঁইফোঁড় সাংবাদিকে ভরপুর হয়ে গেছে। এসবের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে হলে প্রকৃত সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। না হলে মাছ বিক্রেতা, চা বিক্রেতাও সাংবাদিক হয়ে যাবে। এটা বন্ধ করার উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজও চলছে। তবে এসব সুযোগ-সুবিধা পেতে হলে অবশ্যই প্রকৃত সাংবাদিক হতে হবে। সাংবাদিক ছাড়া কোনো সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ নাই।

এ সময় নিবন্ধন বিহীন অনলাইন ও ফেইসবুক পেইজে যে কোনো ধরনের কথা না বলতে সরকারি কর্মকর্তাদের অনুরোধ জানান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, বন্যার পানির সঙ্গে আবর্জনা ভেসে আসে। আর এ আবর্জনা যদি ছড়িয়ে পড়ে তবে চারদিকে দুর্গন্ধ ছড়ায়। তেমনি সাংবাদিকতায়ও কিছু আবর্জনা আছে। যদি অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা রোধ করা না যায় তবে সমাজে নানা অসংগতি দেখা দেবে। তাই এখান থেকে আমাদের উত্তরণ হতে হলে মূল ধারার সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। বর্তমান সমাজের ভাইরাল হওয়ার যে চিন্তা তা বাদ দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘প্রেস কাউন্সিলের সার্টিফিকেট ছাড়া সাংবাদিকতা নয়’

আপডেট সময় : ০৮:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪