ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

প্লেয়ার কিনেই চলেছে রংপুর ও কুমিল্লা

  • আপডেট সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিপিএলের পর্দা উঠতে আর মাত্র সপ্তাহ খানেক সময় বাকি। আগামী ৫ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। ইতোমধ্যেই দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়েছে স্কোয়াড। প্রতিটি দলে ভালোমানের বিদেশী ক্রিকেটার নিশ্চিত করতে ড্রাফটের বাহিরে একাধিক ক্রিকেটার কেনার সুযোগ রেখেছে বিসিবি।

মূলত একই সময়ে একাধিক ফ্রাঞ্চাইজি লিগ চলায় বিপিএলে বড় তারকাদের পাওয়া নিয়ে আগে থেকেই সন্দিহান ছিল কর্তৃপক্ষ। সেই শঙ্কা থেকে এবার বিদেশী ক্রিকেটার সরাসরি সাইনিংয়ে কোনো পরিমাণ রাখেনি বিসিবি। ফলে ড্রাফটের আগেই একাধিক বিদেশী ক্রিকেটার নিশ্চিত করে ফেলে ফ্রাঞ্চাইজিগুলো।

প্লেয়ার ড্রাফটের পরেও চলছে অনেক ফ্রাঞ্চাউজির প্লেয়ার সংযোজন। যেখানে বড় চমক দেখাচ্ছে রংপুর রাইডার্স। আফগান লেগ স্পিনার মুজিবুর রহমান ও লঙ্কান অফ স্পিনার মাহেশ থিকসানাকে অন্তর্ভুক্ত করেছে দলটি। মূলত বিপিএলের নক আউট পর্বের জন্য এই দুই স্পিনারকে দলভুক্ত করেছে রংপুর রাইডার্স।

অন্যদিকে এক সূত্রে জানা গেছে, পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানও ফিরছেন বিপিএলে। তিনবারের শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতেই শাদাব খানকে দেখা যাবে বলে দাবি করেছে একটি বিশ্বস্ত সূত্র। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আফগান তারকা দরবেশ রাসুলীকে দলে ভিড়িয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্লেয়ার কিনেই চলেছে রংপুর ও কুমিল্লা

আপডেট সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২