ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

ফরাসি আল্পসে তুষারধসে দুই স্কিয়ারের মৃত্যু

  • আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 59
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ফরাসি আল্পস পর্বতে সোমবার পৃথক দুটি স্থানে তুষারধসে দুইজন স্কিয়ারের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে সপ্তাহান্তে পৃথক এক তুষারধসে অফ-পিস্ট স্কি ট্যুরিংয়ে থাকা আরও দুই জন মারা যান।
ফ্রান্সের ডিজোঁ থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, গ্রেনোবলের কাছে সাঁ-আগ্নেস এলাকায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তবে এই ঘটনায় তার সঙ্গে থাকা আরেক স্কিয়ার অক্ষত রয়েছেন।

এ ছাড়া গ্যাপের কৌঁসুলি মারিয়ন লোজাকম্যুর এএফপিকে জানান, মনজেনেভর গ্রামের কাছে একটি অফ-পিস্ট এলাকায় স্কি করার সময় ‘অত্যন্ত বড়’ একটি তুষারধসে আরেক ব্যক্তি প্রাণ হারান।

এই ব্যক্তির বয়স ত্রিশের কোঠায় বলে জানা গেছে।

এই ঘটনায় তার সঙ্গে থাকা অপর একজনও নিরাপদ রয়েছেন।

এই ঘটনাগুলোর আগে শনিবার ফরাসি আল্পসের সর্বোচ্চ গ্রাম হিসেবে পরিচিত সাঁ-ভেরাঁর কাছে একটি তুষারধসে অফ-পিস্ট স্কি ট্যুরিংয়ে থাকা দুই জন নিহত হন।

চলতি মৌসুমে এ পর্যন্ত ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ও অস্ট্রিয়ার আল্পস অঞ্চলে তুষারধসে অন্তত ২০ জন স্কিয়ারের মৃত্যু হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরাসি আল্পসে তুষারধসে দুই স্কিয়ারের মৃত্যু

আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬