ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ফলোঅন এড়াতে তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ

  • আপডেট সময় : ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফলোঅন এড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়।

প্রথম ইনিংসে প্রতিপক্ষ ভারতের করা ৪০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানেই ৮ উইকেট হারিয়ে দিনশেষ করে বাংলাদেশ। যার ফলে ফলোঅনের শঙ্কায় দল, ফলোঅন এড়াতে এখনো ৭২ রান প্রয়োজন টাইগারদের।

প্রথম ইনিংসে ভারতের দেয়া ৪০৪ রানের জবাবে প্রথম বলেই ভাঙন ধরে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে নাজমুল হোসেন শান্ত ও ৪ রান করে ইয়াসির রাব্বির বিদায় নিলে ৫ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লিটন-জাকির মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সিরাজের বোলিং তোপে তা আর হয়নি, ২০ রান করে জাকির ও ২৪ রান করে লিটন সিরাজের শিকার হন।

ভরসার পাত্র হতে পারেননি সাকিব। সাকিব ফিরেন মাত্র ৩ রান করে। ফলে ৭৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিক-সোহানের চেষ্টাও ব্যর্থ হয়। সোহান ১৬ ও ও ২৮ রান করে মুশফিকও বিদায় নেন কুলদীপের শিকার হয়ে। কোন রান যোগ না করেই তাইজুল ফিরেন শূন্য রানে। ফলে ১০২ রানেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। সেই সাথে ঝেঁকে বসে ফলোঅনের শঙ্কা।

তবে দিনশেষে এবাদতকে সাথে নিয়ে ইনিংসের সব থেকে বড় (৩১) রানের জুটি গড়ে অপরাজিত আছেন মিরাজ। মিরাজ ১৬ ও ইবাদত ১৩ রানে অপরাজিত আছেন। এখনো ভারতের থেকে ২৭১ রানে পিছিয়ে আছে টাইগাররা। ফলোঅন এড়াতেও প্রয়োজন ৭২ রান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফলোঅন এড়াতে তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২